বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১০:১০

‘আগামীর সময়ে'র শাহরাস্তি প্রতিনিধি হলেন সাংবাদিক শিহাব

শাহরাস্তি ব্যুরো
‘আগামীর সময়ে'র শাহরাস্তি প্রতিনিধি হলেন সাংবাদিক শিহাব

জাতীয় দৈনিক ‘আগামীর সময়’-এর শাহরাস্তি উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক আবু মুছা আল শিহাব।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) পত্রিকাটির সম্পাদক মোস্তফা মামুন স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাকে শাহরাস্তি উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়।

সাংবাদিকতা জীবনে তিনি জাতীয় দৈনিক বাংলাদেশের খবর, বাংলাদেশ নিউজ ও আমার সংবাদ-এ কাজ করেছেন। বর্তমানে তিনি স্থানীয় দৈনিক আদি বাংলা পত্রিকায় কর্মরত রয়েছেন।

নিয়োগের বিষয়ে সাংবাদিক আবু মুছা আল শিহাব বলেন, নতুন করে চ্যালেঞ্জ নিতে আমি পছন্দ করি। দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি আমি বদ্ধপরিকর। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে শাহরাস্তির মানুষের কথা তুলে ধরতে চাই। এ দায়িত্ব পালনে শাহরাস্তিবাসীসহ সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়