সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০১:৪৫

শ্রীনগরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান বিতরণ সংক্রান্ত বিএনপির প্রস্তুতি সভা

আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ)।
শ্রীনগরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান বিতরণ সংক্রান্ত বিএনপির প্রস্তুতি সভা

শ্রীনগরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান বিতরণ সংক্রান্ত বিএনপির প্রস্তুতি সভা

আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি।।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান বিতরণ বিষয়ক এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নির্দেশনায় গত ১৪ আগস্ট ২০২৬ (শুক্রবার) সন্ধ্যায় বাঘড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত পক্ষাঘাত, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত জটিল রোগী এবং দুস্থ, প্রতিবন্ধী ও ভূমিহীনদের মাঝে সরকারের এ অনুদান বণ্টন করা হবে।

বাঘড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ মনির বেপারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাতবর, সহ-সাংগঠনিক সম্পাদক রতন শেখ এবং সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মো. হাবিব ভূঁইয়া, মো. জয়নুল শিকদার, মোহাম্মদ আক্কাস মেম্বার, সিরাজুল ইসলাম শেখ এবং জাসাস নেতা মো. নোমান খান ও মহিউদ্দিনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা প্রকৃত দুঃস্থ, জটিল রোগে আক্রান্ত ব্যক্তি, প্রতিবন্ধী ও ভূমিহীনরা যেন সরকারি এই অনুদানের আওতায় আসতে পারেন, তা নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠপর্যায়ে সঠিকভাবে কাজ করার আহ্বান জানান।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়