বুধবার, ২৭ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ মে ২০২৬, ১৯:২৯

সৌদির সাথে মিল রেখে শতাধিক মুসল্লির ঈদ জামাত মৌলভীবাজারে

মৌলভীবাজার প্রতিনিধি।।
সৌদির সাথে মিল রেখে শতাধিক মুসল্লির ঈদ জামাত মৌলভীবাজারে

সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারে শতাধিক মুসল্লি পবিত্র ঈদুল আযহার জামাত আদায় করেছেন।

বুধবার (২৭ মে ২০২৬) সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা আবদুল মাওফিক চৌধুরী। এই জামাতে নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।

নামাজশেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জানা গেছে, প্রায় ১৫ বছর ধরে স্থানীয়

কয়েকটি পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ জামাত আদায় আদায় এবং আগাম ঈদ উদযাপন করে আসছেন।

নামাজ শেষে তারা মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় পশু কোরবানি দেন। এই আগাম ঈদ জামাতকে ঘিরে মৌলভীবাজার জেলা জুড়ে মানুষের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনা চলে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়