মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ২১:১৭

চাঁদপুর সাহিত্য পরিষদের কুইজ প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তি।।
চাঁদপুর সাহিত্য পরিষদের কুইজ প্রতিযোগিতা

নজরুলবর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের দশ আয়োজনের নানা কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৭ আগস্ট ২০২৬) দুপুরে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর আমিরাবাদ গোলাম কিবরিয়া (জিকে) উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শতাধিক শিক্ষার্থীকে নিয়ে নজরুলভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

চাঁদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্তের সভাপতিত্বে নজরুলভিত্তিক

কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বেপারী। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) জুয়েল হোসেন, আমিরুর রহমান ও হৃদয় জোয়াদ্দার।

চাঁদপুর সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জাহিদ নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে আমাদের জাতিসত্তার চেতনায় বিদ্রোহী কবির বিস্তর প্রভাব ও ভূমিকা শীর্ষক গুরুত্ব তুলে ধরে বক্তারা আলোচনায় অংশ নেন। পরে অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়ন হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত।

উল্লেখ্য, নজরুলবর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের দশ আয়োজন অনুষ্ঠানমালার অংশ হিসবে ১৮ আগস্ট মঙ্গলবার সকালে দ্বারকানাথ (ডি এন) হাইস্কুলে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়