বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ২২:৩৭

মৈশাদীগামী দীর্ঘদিনের ভাঙ্গাচুরা রাস্তা মেরামত হলো

বিশেষ প্রতিনিধি।।
মৈশাদীগামী দীর্ঘদিনের ভাঙ্গাচুরা রাস্তা মেরামত হলো

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি সড়ক যেটি বাবুরহাট কলেজ থেকে মৈশাদী চলে গেছে, যেটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। জেলা শহরের সাথে গুরুত্বপূর্ণ যোগাযোগের একটি মাধ্যম এ সড়কটি। কিন্তু দীর্ঘদিন ধরে এটির বেহাল অবস্থা হয়ে আছে। বড়ো বড়ো গর্ত, ভাঙ্গা ও অনেক জায়গায় পিচ উঠে মাটি বের হয়ে গেছে। যাতে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা লেগে থাকে এবং রাতে চলাচল আরও ভয়াবহ রূপ ধারণ করে। এবারের ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করার জন্যে চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ১৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. সোহাগ খানের ব্যক্তিগত অর্থায়ন, উদ্যোগে ও বাবুরহাটের সকল ড্রাইভারের সার্বিক সহযোগিতায় বাবুরহাট থেকে মৈশাদী সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামত করা হয়। সকাল থেকে এই কাজে সোহাগ খানসহ অর্ধশত চালক অংশগ্রহণ করে এবং রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলে। তাদের এই প্রশংসনীয় কাজের জন্যে এলাকার সুধী সমাজ ও সাধারণ জনগণ তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়