প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২১:৫৫
ঢাকায় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি

ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ‘ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি’।
|আরো খবর
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) ঢাকা সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি মুখোমুখি হয় বনানী ক্রিকেট ক্লাবের। ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান সংগ্রহ করে বনানী ক্রিকেট ক্লাব। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমির তরুণ ব্যাটাররা মাত্র ১৫ ওভার ৩ বলেই ১৭৩ রান সংগ্রহ করে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের পক্ষে ব্যাটে ঝড় তোলেন শামীম (৭১ রান), রাতুল (৩২ রান), সাব্বির (৩১ রান) এবং রিফাত (২৫ রান)।
ম্যাচশেষে বৃহস্পতিবার রাতে একাডেমির কোচ ও ক্রিকেটার পলাশ কুমার এই প্রতিবেদককে জানান, “গ্রুপ পর্বের চার ম্যাচেই আমরা জয়লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে জয়ী হয়ে ফাইনালে উন্নীত হতে আমরা চাঁদপুরবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।”
এ সময় মাঠে দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির কর্মকর্তা ফয়সাল খান এবং শেখ মনজুরুল কাদের সোহেলসহ অন্য শুভানুধ্যায়ীরা।








