বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৬:৪০

পুরাণবাজারের বিএনপি নেতা আক্তার হোসেন বেপারীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার।।
পুরাণবাজারের বিএনপি নেতা আক্তার হোসেন বেপারীর ইন্তেকাল

চাঁদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির মহল্লা কমিটির (রিফিউজি কলোনি) সাবেক সভাপতি এবং পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছ বেপারীর বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন বেপারী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ জোহর পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার এবং চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি মরহুমের বর্ণাঢ্য জীবন ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের পক্ষে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম দান করেন এবং শোকাহত পরিবারবর্গকে এই কঠিন শোক সহ্য করার তৌফিক দেন।

জানাজার নামাজে সাবেক পৌর কাউন্সিলর মফিক বেপারী ও নজু বেপারীসহ স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

জানাজাশেষে মরহুম আক্তার হোসেন বেপারীকে পশ্চিম শ্রীরামদী খান বাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন সম্পন্ন হওয়ার সময় চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় নেতা শেখ জয়নাল আবেদীনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়