বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৫:০৭

মতলবে ১০ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি বিএনপি নেতা আটক**

মতলব ব্যুরো
মতলবে ১০ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি বিএনপি নেতা আটক**
শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কাজী লুৎফুর রহমান।

মতলব দক্ষিণ উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে কাজী লুৎফুর রহমান (৭০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত কাজী লুৎফুর রহমান নারায়নপুর ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকালে শিশুটির মায়ের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার মনিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতেই পুলিশ তাকে আটক করে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে উপজেলার পয়ালী গ্রামের পাটোয়ারী বাড়ির আবদুর রহমান পাটোয়ারীর নাতনি পার্শ্ববর্তী মনিগাঁও গ্রামের কাজী লুৎফুর রহমানের ঘরে নিয়মিত রোজের দুধ দিতে যায়। ওই সময় আকাশ মেঘলা থাকায় বাড়িটি ফাঁকা ছিলো। এই সুযোগে লুৎফুর রহমান কৌশলে ওই শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়ি ফিরে তার নানা ও পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করলে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।

ভুক্তভোগী শিশুর মা বলেন, “প্রতিদিন দুধ দিতে আমি কিংবা আমার মেয়ে তার বাড়িতে যেতাম। সেদিন অন্য কাজের ব্যস্ততার কারণে আমি যেতে পারিনি, তাই মেয়েকে পাঠিয়েছিলাম।”

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক আউয়াল হোসেন জানান, খবর পেয়ে মনিগাঁওয়ের কাজী বাড়ি থেকে লুৎফুর রহমানকে আটক করা হয়। ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য পরীক্ষার (ডাক্তারি পরীক্ষা) জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় প্রাথমিক সত্যতার প্রমাণ মিলেছে। ভিকটিমের পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়