বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

ফরিদগঞ্জে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

মহিলা দলের মাধ্যমে বিএনপি থেকে ধানের চিটা দূর করা হবে

ফরিদগঞ্জ ব্যুরো।।
মহিলা দলের মাধ্যমে বিএনপি থেকে ধানের চিটা দূর করা হবে

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলা পরিষদের সামনে উপজেলা ও পৌর মহিলা দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ এম টুটুল পাটওয়ারীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপু, পৌর মহিলা দলের সাবেক সভাপতি মাহমুদা বেগম পারুল, উপজেলা মহিলা দল নেত্রী শারমিন করিম ও পৌর মহিলা দলের সভাপতি আলেয়া বেগমসহ অন্য নেতৃবৃন্দ। আলোচনা সভাশেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, "বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতিতে নারীদের অবদান অনস্বীকার্য। সে লক্ষ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার পর আজকের এই দিনে (৯ সেপ্টেম্বর) মহিলা দল গঠন করেছিলেন। ফরিদগঞ্জে বিএনপির আজকের সুদৃঢ় অবস্থানের পেছনেও মহিলা দলের অসামান্য অবদান রয়েছে।"

দলের ভেতরের বিভাজন ও ষড়যন্ত্র তুলে ধরে বক্তারা বলেন, "গত সংসদ নির্বাচনে ফরিদগঞ্জে ধানের শীষ যখন বিজয়ের দিকে যাচ্ছিল, ঠিক তখন বিএনপি নামধারী কিছু সুবিধাবাদী পেছন থেকে ছুরি মেরে দলের পরাজয় নিশ্চিত করেছিল। আমরা তাদের ভালো করেই চিনি ও জানি। গৃহিণীরা যেমন কুলা দিয়ে ঝেড়ে ধানের চিটা দূর করেন, ঠিক তেমনি জাতীয়তাবাদী মহিলা দলের মাধ্যমেই ফরিদগঞ্জ বিএনপি থেকে সেসব 'ধানের চিটা' দূর করা হবে।"

তারা আরও বলেন, "আমরা কোনো অবস্থাতেই ফরিদগঞ্জ বিএনপিকে দ্বিখণ্ডিত হতে দেবো না। দলকে এক ও ঐক্যবদ্ধ রাখতে আমরা প্রত্যয়ী। আমাদের নেতা, সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদের নেতৃত্বে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লক্ষ্য ও স্বপ্ন পূরণে আমরা এগিয়ে যাবো।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়