প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৭
নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত জনতার এমপি শেখ ফরিদ আহমেদ মানিক
নেতাকর্মীদের ভালোবাসা আর সাধারণ মানুষের আবেগঘন উপস্থিতিতে আবারও উজ্জ্বল হয়ে উঠেছেন জনতার নেতা, সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। ফুলের তোড়া, স্লোগান আর ভালোবাসার উচ্ছ্বাসে সিক্ত হয়ে ওঠে পুরো পরিবেশ।
|আরো খবর
শুধু দলীয় নেতাকর্মী নয়, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই শুভেচ্ছা বিনিময়ে। মানুষের এই অকৃত্রিম ভালোবাসা প্রমাণ করে—শেখ ফরিদ আহমেদ মানিক কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি সত্যিকার অর্থেই জনতার এমপি।
নেতাকর্মীদের মতে, সুখে-দুঃখে মানুষের পাশে থাকা, এলাকার উন্নয়নে নিরলস কাজ এবং স্পষ্ট রাজনৈতিক অবস্থানের কারণেই তিনি আজ মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিতে পেরেছেন।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত সেই মুহূর্ত যেন আবারও জানান দিল—জনতার ভালোবাসাই শেখ ফরিদ আহমেদ মানিকের সবচেয়ে বড় শক্তি।








