বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০২:০৫

হাইমচরে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

মহানবীর আদর্শেই মানবজাতির প্রকৃত মুক্তি—ড. সলিমুল্লাহ

স্টাফ রিপোর্টার
মহানবীর আদর্শেই মানবজাতির প্রকৃত মুক্তি—ড. সলিমুল্লাহ

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির প্রকৃত মুক্তি ও শান্তি অর্জিত হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নেতা ড. এম সলিমুল্লাহ।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের ‘দক্ষিণ আলগী মাও. নুরুজ্জামান জিয়াউন ন্নিসা হাফেজিয়া মাদ্রাসা’ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দক্ষিণ আলগী ইউনিয়নের কৃতী সন্তান ড. সলিমুল্লাহ তাঁর বক্তব্যে আরও বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও সুমহান শিক্ষাকে ধারণ করে সমাজ ও ব্যক্তিগত জীবন পরিচালনা করাই মুমিনের আসল লক্ষ্য হওয়া উচিত।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মিলাদ ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়