সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৮

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকাল ৯টায় মিছিলটি চাঁদপুর শহরের বায়তুল আমীন চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়্যারলেস মুন্সিবাড়ি ছারছীনা পীর সাহেবের খানকায়ে সালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে এসে শেষ হয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন উপলক্ষে আয়োজিত এই আনন্দ মিছিলে স্লোগান, নাতে রাসুল, কাসিদা ও তাকবীরে মুখরিত হয়ে ওঠে পুরো চাঁদপুর শহর। এ সময় অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবীর—আল্লাহু আকবার’, ‘নারায়ে রিসালাত—মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)’, ‘প্রিয় নবীর জন্মদিন—আজকে মোদের খুশির দিন’, ‘বিশ্বের দেশে দেশে—মিলাদুন্নবী পালন করে’, ‘বাংলাদেশের জন্ম থেকে—মিলাদুন্নবী পালন করে’, ‘সুন্নত তরিকা—কায়েম হোক, কায়েম হোক’, ‘বিদআত তরিকা—ধ্বংস হোক, ধ্বংস হোক’, ‘বাংলাদেশ—জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ—জিন্দাবাদ, জিন্দাবাদ’ এবং ‘ছারছীনা দরবার শরীফ—জিন্দাবাদ, জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলের সমাপনীতে বক্তব্য রাখেন ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন জমইয়াতে হিযবুল্লাহর জেলা সভাপতি মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকার।

ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মাওলানা মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মো. নোমান সালেহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর শহর জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মুফতি মো. জিয়া উদ্দিন খন্দকার, সংগঠনের সাবেক জেলা আহ্বায়ক মাও. মো. আবদুর রহমান গাজী, সাবেক সাধারণ সম্পাদক মাও. শাহ্ কাওছার আহমদ, মাও. মো. মজিবুর রহমান গাজী, মাও. মো. আবু বকর সিদ্দিক, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাহিত্য সম্পাদক আবু জাফর মো. আবু বকর, জেলা সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. মাহবুবুর রহমান, চাঁদপুর শহর ছাত্র হিযবুল্লাহর সভাপতি মো. সিয়াম পাটওয়ারী, ছাত্রনেতা মোঃ ইব্রাহীম পাটওয়ারী, মো. আবুল খায়ের, মো. আবদুর রহমান, মো. ইয়াছিন আরাফাত, হাফেজ মো. শামীম আহমদ প্রমুখ।

পরে চাঁদপুর পৌরসভার মির্জাপুর এলাকায় অবস্থিত ছারছীনা পীর সাহেবের খানকায়ে সালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে মিলাদ, কিয়াম ও দোয়া-মোনাজাতের মাধ্যমে আনন্দ মিছিলের সমাপ্তি হয়। শেষে উপস্থিত সবার মাঝে তাবারুক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়