প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৯:১৭
রোমে জয়নুল আবেদীন ফারুককে টার্মিনাল স্টেশনে নেতাকর্মীদের অভ্যর্থনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি রোমের কেন্দ্রীয় তেরমিনি রেলস্টেশনে এসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান ইতালী-প্রবাসী বাংলাদেশি, দলীয় নেতাকর্মী এবং তাঁর নিজ নির্বাচনী এলাকা (নোয়াখালী-২) থেকে আগত প্রবাসীরা।
স্টেশনে পৌঁছানোর পর ইতালি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ প্রবাসীরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। সাক্ষাৎকালে নোয়াখালী-২ আসনের একাধিক প্রবাসী নাগরিক সমসাময়িক নানা বিষয় নিয়ে তাঁর সাথে আলোচনা করেন। জয়নুল আবেদীন ফারুকও রোমে বসবাসরত প্রবাসীদের সার্বিক খোঁজখবর নেন। জ্যেষ্ঠ এই নেতার আগমনকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরে তিনি তাঁর নির্বাচনী এলাকার প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে কিছুক্ষণ একান্ত সময় কাটান।
উক্ত অভ্যর্থনা ও সাক্ষাৎকালে ইতালি বিএনপির শীর্ষ ও জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন : শাহ মোহাম্মদ তৌহিদ কাদের, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ইতালি বিএনপি; আব্দুল মান্নান হীরা, সাবেক সাংগঠনিক সম্পাদক, ইতালি বিএনপি;জাহাঙ্গীর আলম সাগর, সাবেক সভাপতি, ফ্লোরেন্স বিএনপি; জাকির হোসেন গণি, সভাপতি, ইতালি যুবদল; ওমর ফারুক, সাধারণ সম্পাদক, ইতালি যুবদল।
এছাড়াও বিএনপি নেতা সোহেল চৌধুরী, খান রবিন, সোহাগ খান, নীরব খান, ফারুক হোসাইন, সাইফুল ইসলাম পারভেজসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।







