বুধবার, ০৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১১:০১

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চাঁদপুরে আগমন দিবস উপলক্ষে আজ আলোচনা সভা

উজ্জ্বল হোসাইন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চাঁদপুরে আগমন দিবস উপলক্ষে আজ আলোচনা সভা

১৯২১ সালের ৮ জুলাই কবি কাজী নজরুল ইসলাম চাঁদপুরে আসেন। তাঁর চাঁদপুরে আগমন দিবস উপলক্ষে আজ বুধবার (৮ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টায় সাহিত্য একাডেমি, চাঁদপুরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলার সাহিত্যিক, কবি, লেখক, গবেষক, সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।সাহিত্য একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান জানান, একাডেমির ৪০তম বছর পূর্তি অনুষ্ঠানমালার অংশ হিসেবে গবেষণা বিভাগ থেকে এ আয়োজনটি হচ্ছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চাঁদপুর আগমনের ঐতিহাসিক ঘটনাটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং তাঁর সাহিত্য, দর্শন ও বিদ্রোহী চেতনা তুলে ধরতে এ আয়োজন। আলোচনায় কবির চাঁদপুরে অবস্থান, সাহিত্যকর্ম, মানবতাবাদ, সাম্যচিন্তা এবং বাংলা সাহিত্য-সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান নিয়ে বক্তারা আলোকপাত করবেন।উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাধিক বার চাঁদপুরে আগমন করেছিলেন।

সাহিত্য একাডেমি, চাঁদপুরের পক্ষ থেকে অনুষ্ঠানে জেলার সকল সাহিত্যিক, কবি, লেখক, গবেষক, শিক্ষার্থী ও সংস্কৃতিমনা মানুষকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়