প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০১:২৮
সন্ত্রাসী হামলায় আহত আরমান।। মামলার আসামি গ্রেপ্তার হবে কবে?

চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকা থেকে তুলে নিয়ে আরমান পাটওয়ারী (২৫)-এর ওপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিরা এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে পরিবারের সদস্যদের মধ্যে।
|আরো খবর
ক্যাপশন :সন্ত্রাসী হামলায় আহত আরমান(ভিডিও)
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ১৯ ফেব্রুয়ারি রেলওয়ে কোর্ট স্টেশনের পশ্চিম প্ল্যাটফর্ম এলাকায় ফারুকের ফলের দোকানের সামনে ১৭-১৮ জনের একটি সন্ত্রাসী দল আরমানের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। এতে তার মাথা, পাঁজর, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হয় এবং নাড়ি-ভুড়ি বেরিয়ে যাওয়ার মতো ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়।
ক্যাপশন :আসামি হৃদয় । স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় আরমানের ভাই মো. তাহসিন পাটওয়ারী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। যার নং৮৫। মামলার ধারা ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৫০৬(২)। মামলায় মো. আরিফ (বহরিয়া), মো. হৃদয় (কোড়ালিয়া), মো. সজিব (বহারিয়া), আলিফ (কোড়ালিয়া)সহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়। তবে মামলা দায়েরের পরও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

ক্যাপশন :আসামি আলিফ
আরমানের মা সৈয়দা রোকসানা আক্তার বলেন, এতো বড়ো একটা ঘটনা ঘটলো, অথচ এখনো কোনো আসামি ধরা পড়েনি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এলাকাবাসীর দাবি, প্রকাশ্যে এমন নৃশংস হামলার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যে হুমকিস্বরূপ। পুলিশ আসামিকে শনাক্ত করলেও তাদেরকে ধরছে না। আর এই সন্ত্রাসী গ্রুপ কোড়ালিয়াসহ চাঁদপুর শহরের বিভিন্ন পাড়া মহল্লার। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তারের আহ্বান জানান।

ক্যাপশন :আসামি আরিফ।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহম্মেদ জানান, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আমার অফিসাররা কয়েকজনকে শনাক্ত করেছেন। আমরা খুব দ্রুতই আসামি ধরতে সক্ষম হবো।
ডিসিকে /এমজেডএইচ





