প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১১:০৬
না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি শিক্ষাগুরু জমির হোসেন পাটোয়ারী

কচুয়া উপজেলার সহদেবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কিংবদন্তি শিক্ষাগুরু জমির হোসেন পাটোয়ারী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি চার কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
|আরো খবর
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেল ৫টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকার হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেন। তিনি ছিলেন একজন আদর্শবান ও প্রাজ্ঞ ব্যক্তিত্ব, যার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) সকালে নন্দনপুর দারুসসুন্নাত ছালেহীয়া দ্বীনিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ছাত্র, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজার হাজার মানুষের সমাগম ঘটে। জানাজাশেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ডিসিকে /এমজেডএইচ








