শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১৭:৫৯

মতলবে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মতলব ব্যুরো।।
মতলবে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মতলব দক্ষিণ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারায়ণপুর বাজারের পদ্মা ব্যাংক সংলগ্ন এলাকা থেকে রসুলপুর গ্রামের মাদক ব্যবসায়ী মো. মোজাম্মেল সরকার (৪৮) ও খাদেরগাঁও ইউনিয়নের তেলিমাছুয়াখাল গ্রামের হাবিবুর রহমান মিয়াজী (৩৫)কে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়।

এদিকে শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দুপুরে থানা-পুলিশ ও মতলব উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে উপজেলার ঘিলাতলী গ্রামের তামজিদ মিয়া (২৮) ও তেলিমাছুয়াখাল গ্রামের মো. দেলোয়ার হোসেন (২৬)কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক করে ১ মাসের জেল ও ২০০ টাকা জরিমানা করা হয়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, "আসামি মোজাম্মেল সরকারের বিরুদ্ধে থানায় মাদকসহ ৩টি মামলা রয়েছে। আসামিদের শুক্রবার চাঁদপুর বিজ্ঞ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়