প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ২১:৪৮
বালু ব্যবসায়ীকে দু লক্ষ টাকা অর্থদণ্ড

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে বালু ব্যবসায়ী কর্তৃক সরকারি খাল ভরাটের অভিযোগের ভিত্তিতে সরজমিনে পরিদর্শনকালে ঘটনার সত্যতা পাওয়া যায়। অভিযুক্ত মোবারক পাটোয়ারী ধৃত হয়ে অপরাধ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসিলভুক্ত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫- এর আলোকে তাকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে অভিযুক্তের পরিচালিত ড্রেজার মেশিনটি অকেজো করে দেয়া হয়। অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। তাঁকে সহায়তা করেন সঙ্গীয় পুলিশ ফোর্স।
ছবি ক্যাপশন- বালিয়ায় ড্রেজার ও বালু ব্যবসায়ীর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করছেন এসি (ল্যান্ড)। পাশে অকেজো করে দেয়া ড্রেজার মেশিন।








