বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৯:০৯

সড়কে দেখা গেলো নিবন্ধনহীন আইদি পরিবহনের বাস!

কামরুজ্জামান টুটুল
সড়কে দেখা গেলো নিবন্ধনহীন আইদি পরিবহনের বাস!

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক একটি গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়কে স্পেশাল বাস বোগদাদ ট্রান্সপোর্ট আর আইদি পরিবহনের বাসগুলোর বেপরোয়া গতির বিষয়ে সবার জানা থাকলেও কীভাবে নিবন্ধনহীন একটি যাত্রীবাহী বাস সড়কে চলে তা সকলকে ভাবিয়ে তুলেছে। এখন থেকে তা নিয়ন্ত্রণ না করলে এই সড়কে আরো নিবন্ধনহীন বাস চলাচলের প্রবণতা বেড়ে যাবে, আর যার কারণে সরকার হারাবে হাজার হাজার টাকার রাজস্ব। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে স্পেশাল পরিবহনের দুটি যাত্রীবাহী বাস হচ্ছে বোগদাদ ট্রান্সপোর্ট আর আইদি পরিবহন। এ দুটি পরিবহনের ঠিক কতোগুলো বাসের কাগজপত্র সঠিক রয়েছে তার হিসাব সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে রয়েছে কিনা তা নিয়ে যাত্রীরা সন্দিহান। তবে একেবারে নিবন্ধনহীন বা নাম্বার প্লেটহীন আইদি পরিবহনের একটি বাস কীভাবে চাঁদপুর-কুমিল্লা সড়কে চলাচল করছে তা রীতিমতো ভাবিয়ে তুলছে সবাইকে।

সোমবার (১ জুন ২০২৬) বেলা পৌনে দুটার দিকে আইদি পরিবহনের নিবন্ধনহীন বাসটি হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে যাত্রী তুলে কুমিল্লা অভিমুখে যাওয়ার পথে একাধিক যাত্রীর চোখে পড়ে বিষয়টি। বাসটির সামনে ও পিছনে কোনো নাম্বার প্লেটই ছিলো না। যে গাড়ির নিবন্ধন নেই, নেমপ্লেট নেই, কীভাবে সেই গাড়ি কুমিল্লা শহরের বা চাঁদপুর শহরের বাস টার্মিনালে ঢুকে যাত্রী পরিবহন করে! এটাইবা কীভাবে সম্ভব! এমন প্রশ্ন সচেতন মহলের। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে আইদি পরিবহনের দায়িত্বপ্রাপ্ত একজন জানান, গাড়িটি ইঞ্জিন টেস্টের জন্যে সড়কে একদিন চলেছে, আর সেটির পরিপূর্ণ কাগজপত্র বিআরটিএতে জমা দেওয়া হয়েছে।

হাজীগঞ্জে কর্মরত ট্রাফিক সার্জেন্ট ইব্রাহিম খলিল জানান, গাড়িটি আমাদের নজরে আসলে আইনগত ব্যবস্থা নেবো। অপর এক প্রশ্নে এ কর্মকর্তা জানান, সোমবার (১ জুন) বোগদাদ ও আইদি বাসের নামে ৪টি মামলা রুজু হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়