মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০২:২৪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাট ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা

স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাট ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাট ব্যবস্থাপনাআইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে ২০২৬) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এর সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মো. রবিউল হাসান। এ সময় কোরবানির হাটসমূহে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিরসন, জাল টাকা প্রতিরোধ, চুরি-ছিনতাই রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এছাড়াও জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগণ ও থানার অফিসার ইনচার্জবৃন্দ অনলাইনের মাধ্যমে সভায় সংযুক্ত ছিলেন এবং নিজ নিজ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত প্রদান করেন।

এ সময় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার

সৈয়দ মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)

মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)

মো. খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)

মাহির আসেফসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়