প্রকাশ : ০৭ মে ২০২৬, ২২:২৭
মহামায়া থেকে মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার।।

বুধবার (৬ মে ২০২৬) চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার মধুরোড ব্রিজ এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
|আরো খবর
জানা যায়, ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার সময় মহামায়া মধুরোড এলাকায় অভিযান চালিয়ে লোধেরগাঁও গ্রামের
রুবেল হোসেন বেপারিকে (৩২) ৮ পিচ ইয়াবাসহ আটক করে। আটক রুবেল হোসেনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।







