সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৯:১৬

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

ফরিদগঞ্জ ব্যুরো
শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

ফরিদগঞ্জে ৬ বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মো. দেলোয়ার হোসেন (৬৮) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি স্থানীয় একটি মক্তব পরিচালনা করছেন।

রোববার (২৬ এপ্রিল ২০২৬) সকালে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ভোটাল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন স্থানীয় একটি মসজিদে পেশ ইমাম ও ফোরকানিয়া মাদ্রাসা (মক্তব) দায়িত্বপালন করছেন।

ঘটনার দিন সকালে অভিযুক্ত দেলোয়ার হোসেন শিশুটির বাড়িতে যায় মক্তবের মাসিক চাঁদা আদায়ের জন্যে। শিশুটির মা টাকা পরে দেওয়ার কথা বলে বাড়ির ভেতরে চলে যান। এ সুযোগে দেলোয়ার হোসেন কৌশলে ছয় বছরের শিশুটিকে তার বসতঘরে নিয়ে যান। কিছুক্ষণ পর শিশুটিকে না পেয়ে মা চিৎকার-ডাকাডাকি শুরু করলে দেলোয়ার হোসেনের ঘর থেকে শিশুটি বেরিয়ে আসে। পরে শিশুটির শারীরিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়। স্থানীয় লোকজনের সহায়তায় থানায় খবর দিলে পুলিশ দুপুরে অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করে।

স্থানীয় লোকজন জানান, অভিযুক্ত দেলোয়ার হোসেন একাধিক বিয়ে করেছেন এবং তার আচরণগত সমস্যা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, শিশুকে ধর্ষণের ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে অভিযুক্ত বৃদ্ধকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়