রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১৯:২৭

বাংলাদেশি ক্যানসার রোগীদের জন্যে বিনামূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ সেবা দিচ্ছে স্টার ক্যানসার সেন্টার

সংবাদ বিজ্ঞপ্তি।।
বাংলাদেশি ক্যানসার রোগীদের জন্যে বিনামূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ সেবা দিচ্ছে স্টার ক্যানসার সেন্টার

বাংলাদেশি ক্যানসার রোগী ও তাদের পরিবারের জন্যে বিনামূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ (দ্বিতীয় মতামত) এবং চিকিৎসা-নির্দেশনা সেবা চালু করেছে ভারতের হায়দরাবাদভিত্তিক স্টার ক্যানসার সেন্টার। প্রতিষ্ঠানটি স্টার হাসপাতালের একটি বিশেষায়িত ক্যানসার ইউনিট।

এই উদ্যোগের ফলে বাংলাদেশি রোগীরা ভারত ভ্রমণের আগেই নিজস্ব চিকিৎসা নথি ও রিপোর্ট পর্যালোচনা করিয়ে অভিজ্ঞ ক্যানসার বিশেষজ্ঞদের কাছ থেকে বিনামূল্যে বিশেষজ্ঞ মতামত নিতে পারবেন। এতে করে রোগীদের অনিশ্চয়তা কমার পাশাপাশি আধুনিক ও অঙ্গভিত্তিক চিকিৎসার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

স্টার ক্যানসার সেন্টারের তথ্যমতে, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৬৭ হাজার থেকে ১ লাখ ৮৭ হাজার নতুন ক্যানসার রোগী শনাক্ত হন। বিশেষ করে স্তন, জরায়ুমুখ, ফুসফুস, খাদ্যনালি ও পরিপাকতন্ত্রের ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে শুরুতেই সঠিক রোগ নির্ণয় করা অত্যন্ত জরুরি। মেডিকেল, সার্জিক্যাল ও রেডিয়েশন অনকোলজিস্টদের সমন্বয়ে গঠিত বিশেষ বোর্ডের মাধ্যমে রোগী ও তাদের পরিবারের জন্যে সবচেয়ে কার্যকর চিকিৎসা পরিকল্পনা তৈরিতে সাহায্য করবে এই সেবা।

চিকিৎসা পরামর্শের পাশাপাশি ভ্রমণের সম্ভাব্য ব্যয়, হাসপাতালে থাকার সময়সীমা এবং ভিসা-সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তার তথ্যও দেবে কেন্দ্রটি।

স্টার হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক ও সার্জিক্যাল অনকোলজি বিভাগের প্রধান ডা. বিপিন গোয়েল জানান, ক্যানসার শনাক্ত হওয়ার পর মানসিক চাপের কারণে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। রোগীদের পূর্ণ স্বচ্ছতা ও সঠিক নির্দেশনার মাধ্যমে আত্মবিশ্বাস যোগাতেই তাদের এই ফ্রী সেকেন্ড ওপিনিয়ন সেবা চালু করা হয়েছে।

যোগাযোগের মাধ্যম :

আগ্রহী রোগী বা তাদের স্বজনরা সরাসরি স্টার হাসপাতালের আন্তর্জাতিক রোগী সেবা বিভাগে যোগাযোগ করতে পারবেন।

ওয়েবসাইট : www.starhospitals.in. টোল-ফ্রি নম্বর : 1800 102 7827/ +91 07969 250 191।

২৪ ঘণ্টা জরুরি সহায়তা : +91 9071 104 108 । স্থানীয় যোগাযোগ : ০৭১১৪৭২৩৬৭।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়