বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ২১:৫৪

ফরিদগঞ্জে আবহাওয়া পরিবর্তনজনিত রোগীর সংখ্যা বাড়ছে

হামজনিত আতঙ্ক থাকলেও রোগী কম

প্রবীর চক্রবর্তী।।

জেলার সর্ববৃহৎ ও বহুল জনসংখ্যা অধ্যুষিত ফরিদগঞ্জ উপজেলার সরকারি প্রধান চিকিৎসালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবহাওয়া পরিবর্তনজনিত রোগীর ভিড় বেড়েছে। অন্যদিকে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জেও হামজনিত রোগের বিষয়ে আতঙ্ক থাকলেও অপেক্ষাকৃত রোগী কম। ইপিআই বিভাগ ইতোমধ্যেই বাদপড়া শিশুদের টিকার আওতায় এনেছে।

বুধবার (১ এপ্রিল ২০২৬) সরজমিনে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে নারী শিশুসহ সকল রোগীর সংখ্যাও অপেক্ষাকৃত বেশি দেখা গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালের বহিঃবিভাগে প্রতিদিন ৫শ' থেকে ৬শ' রোগী চিকিৎসা নিচ্ছে। যাদের বেশিরভাগই আবহাওয়া পরিবর্তনজনিত। বিশেষ করে ঠাণ্ডা জ্বর, কাশ এসব রোগে আক্রান্তরাই চিকিৎসা নিতে আসছে। এছাড়া এলার্জিজনিত সমস্যা নিয়েও অনেকে আসছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুজাম্মেল হোসেন জানান, হাসপাতালে বর্তমানে আবহাওয়া পরিবর্তনজনিত রোগীর সংখ্যাই বেশি। হাম হয়েছে কিনা এ ধরনের দ্বিধা নিয়ে অনেক রোগী আসলেও আমরা এগুলো যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দিচ্ছি। এর মধ্যে একজন রোগীর স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। তার জন্যে পৃথক আইসোলেশন কক্ষ করা হয়েছে। আরো ৫/৬টি শিশুর বিষয়ে আমরা পর্যবেক্ষণে রেখেছি।

যেহেতু এ রোগ ছোঁয়াচে, তাই হাম না হলেও এ ধরনের লক্ষণ সম্বলিত রোগীর অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। তবে এ পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়