প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৭
বৃষ্টির ছোঁয়া
অনলাইন ডেস্ক

বৃষ্টির ছোঁয়া
নাহিন
অন্ধকারে ছেঁয়ে গেলো চারপাশ
ঝির ঝির বাদলের ফোঁটা
পরাণ জুড়িয়ে দেয়, দক্ষিণা হাওয়াবৃষ্টির কলতানে পাখিরা ডানা ঝাপটায় মেঘের আওয়াজে যেন লাজে মুখ লুকায়
খাল-বিল-নদী ধোঁয়াশার ভাব
জলজ প্রকৃতিতে রূপ নেয়
বুদবুদের ছাপরাস্তাঘাট যেন কর্দমার ঘ্রাণ পদে পদে বদলায় প্রাণ
কচুরপাতার টপটপ শব্দে, ব্যাঙেরা তখন উৎসবে নাচে
দীগন্তজোড়া সবুজ মাঠে বর্ষা আঁকে নতুন সাজে
ধানের শীষে জমে মুক্তোর জল
অপুরূপ সৌন্দর্যে প্রকৃতি
খুঁজে পায় নতুন বল।








