রবিবার, ১২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১০:১৯

সাহিত্য একাডেমির ৪০ বছর পূর্তিতে জাতীয় কবির আগমন ও একাডেমির নতুন ভবন নির্মাণের বার্তা

মোখলেছুর রহমান ভূঁইয়া
সাহিত্য একাডেমির ৪০ বছর পূর্তিতে জাতীয় কবির আগমন ও একাডেমির নতুন ভবন নির্মাণের বার্তা

সাহিত্যের উর্বর ভূমির প্রাণকেন্দ্র সাহিত্য একাডেমি, চাঁদপুর। এর ৪০ বছরপূর্তি গৌরব ও আনন্দের। এই শুভলগ্নে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। এ পথচলায় পাশে থাকা সব সাহিত্যসুহৃদকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সাহিত্য প্রাকৃতিক খনিজ সম্পদের মতো। যা আহরণ করে জনস্বার্থে ব্যবহৃত হয়। বাংলা সাহিত্যের তেমনই এক অমূল্য সম্পদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাঁর ব্যপ্তি প্রতিক্ষণ, প্রতিনিয়ত।

১৯২১ সালের ৮ জুলাই আকস্মিকভাবে কাজী নজরুল ইসলাম চাঁদপুরে অবস্থান করেন। একাডেমির ৪০ বছরপূর্তির ধারাবাহিক অনুষ্ঠানমালায় ২০২৬ সালের ৮ জুলাই জাতীয় কবির সেই আগমনী দিনটি স্মরণ করা হয়। আয়োজন করা হয় আলোচনা, প্রবন্ধ পাঠ, কবিতা পাঠ এবং সাহিত্যভাবনা নিয়ে আলোকপাতের।

জেলাভিত্তিক কোনো কবির আগমনকে কেন্দ্র করে এমন আয়োজন অন্য জেলায় চোখে পড়ে না। সাহিত্য একাডেমির দায়িত্ব পালনের ক্ষেত্রে এটি এক অনন্য সাহিত্যকর্ম। কবির স্মৃতিধন্য অবস্থান স্মরণীয় করে রাখতে বর্তমান পর্ষদ বদ্ধপরিকর। সবার সহযোগিতায় একটি স্মৃতিফলক স্থাপনের আশু প্রত্যাশা করছি।

জাতীয় কবি নজরুল, সওগাত-এর সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন এবং চাঁদপুরের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। বিষয়টি জাতীয় পর্যায়ে যথাযথভাবে তুলে ধরা গেলে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’-এর পাশাপাশি ‘সাহিত্যের বন্ধনে চাঁদপুর’ একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

বাংলাদেশে সরকারি আবহে পরিচালিত দুটি জেলা সাহিত্য একাডেমির একটি চাঁদপুর সাহিত্য একাডেমি। জরাজীর্ণ ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত যুগান্তকারী পদক্ষেপ। এতে সাহিত্যসংশ্লিষ্ট মহলে আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

আশা করি, সাহিত্য একাডেমির সভাপতি ও চাঁদপুরের জেলা প্রশাসকের আন্তরিকতায় ৪০ বছরের এই মাইলফলক নতুন ভবন নির্মাণের মাধ্যমে দৃশ্যমান হবে।

নতুন ভবন নির্মাণে বাংলা একাডেমির মহাপরিচালক ও পরিচালক মহোদয়দের ভূমিকা প্রত্যাশা করছি। জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজও ভবন নির্মাণে তাঁর সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

একাডেমির প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত যাঁরা মেধা ও শ্রম দিয়ে এ প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, তাঁদের সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। যাঁরা আজ আমাদের মাঝে নেই, তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁরা শান্তিতে থাকুন।

সাহিত্য একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাধারণ সদস্য, চাঁদপুরের লেখকবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সব সাহিত্যপ্রেমীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

আগত অতিথি এবং আগামী দিনের সাহিত্যের কলমচাষারু বিজয়ী শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন।

মোখলেছুর রহমান ভূঁইয়া : কার্যনির্বাহী সদস্য, সাহিত্য একাডেমি, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়