বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৪:০৮

১০ ঘণ্টার জলপথ পাড়ি দিয়ে পিরোজপুরে চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত

অসুস্থতা হার মানলো ইচ্ছাশক্তির কাছে!

বিশেষ প্রতিবেদক
অসুস্থতা হার মানলো ইচ্ছাশক্তির কাছে!

দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও বিশিষ্ট রোটারিয়ান কাজী শাহাদাত এর এক অনন্য ঈদ যাত্রার সাক্ষী হলো পিরোজপুর। আজ বুধবার সকালে টানা ১০ ঘণ্টার দীর্ঘ লঞ্চ ভ্রমণ শেষে তিনি পিরোজপুর জেলা শহরে সপরিবারে পৌঁছেছেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও দীর্ঘ এই জলপথ পাড়ি দিয়ে তিনি জীবনের এক নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে কর্মব্যস্ততার কারণে নিজ জেলার বাইরে ঈদ উদযাপনের সুযোগ হয়ে ওঠেনি এই কলম সৈনিক এর। তবে এবারই প্রথম তিনি জন্মমাটি চাঁদপুরের সীমানা পেরিয়ে অন্য কোনো জেলায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার রোমাঞ্চকর সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার সকালে পিরোজপুরের মাটিতে পা রেখেই তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।

অসুস্থতাকে সাথী করেই এই দীর্ঘ যাত্রা সম্পর্কে কাজী শাহাদাত বলেন, "শরীরে কিছুটা ক্লান্তি থাকলেও মনের জোরে ১০ ঘণ্টার ভ্রমণ সম্পন্ন করেছি। জীবনের এই প্রান্তে এসে প্রথমবারের মতো নিজ জেলার বাইরে ঈদ করার অভিজ্ঞতা নিতে যাচ্ছি, যা আমার জন্য অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে।"

পিরোজপুরের শান্ত-স্নিগ্ধ পরিবেশে পরিবারের সাথে কাটানো এই সময়টি তার অসুস্থতা কাটিয়ে উঠতে সহায়ক হবে বলে আশা করছেন শুভাকাঙ্ক্ষীরা। তিনি দেশবাসী ও সুধীজনের কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে ঈদের প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।

পেশাগত জীবনের ব্যস্ততা ছাপিয়ে পারিবারিক বন্ধন আর নতুন অভিজ্ঞতার এই মেলবন্ধন পিরোজপুরের স্থানীয় সুধীজনদের মাঝেও বেশ কৌতূহল ও আনন্দের সৃষ্টি করেছে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়