বুধবার, ০৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৯:২৬

অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন কণ্ঠশিল্পী চম্পক সাহা

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন কণ্ঠশিল্পী চম্পক সাহা

চঁাদপুরের সংস্কৃতি অঙ্গনের সুপরিচিত ও স্বনামধন্য কণ্ঠশিল্পী চম্পক সাহা দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন। একসময় যঁার কণ্ঠে মুখরিত হতো চঁাদপুরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় দিবসের আয়োজন ও সংগীতের আসর, সেই গুণী শিল্পীর শারীরিক অবস্থার উন্নতিতে স্বস্তি প্রকাশ করেছেন তঁার পরিবার, সহশিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা।

চম্পক সাহা দীর্ঘ সময় ধরে চঁাদপুরের সংস্কৃতি অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বিলুপ্ত হয়ে যাওয়া একসময়কার সংগঠন ললিতকলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং পরবর্তীতে নিজেদের জায়গায় সপ্তসুর সংগীত একাডেমী প্রতিষ্ঠা করেন, যেটির অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন তঁার সহধর্মিণী রূপালী চম্পক, যিনি একটি সংগীত-প্রজন্ম নির্মাণে নিরলস কাজ করছেন।

চম্পক সাহা স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত সংগীত পরিবেশন করেছেন। তঁার সহধর্মিণী কণ্ঠশিল্পী রূপালী চম্পকও চঁাদপুরের একজন পরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এই দম্পতি দীর্ঘদিন ধরে চঁাদপুরের সংস্কৃতি চর্চা ও সংগীতাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

জেলা শিল্পকলা একাডেমিসহ চঁাদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে চম্পক সাহা একজন সম্মানিত শিল্পী হিসেবে নিয়মিত অংশগ্রহণ করেছেন। বিশেষ করে জাতীয় দিবস, সাংস্কৃতিক উৎসব এবং বিভিন্ন সামাজিক ও সাহিত্য-সাংস্কৃতিক আয়োজনে তঁার উপস্থিতি ছিলো আলোচিত ও প্রশংসিত। স্থানীয় সংগীতচর্চা এবং ললিতকলার বিকাশে তঁার অবদান সংস্কৃতি অঙ্গনে বিশেষভাবে সমাদৃত। তার স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পদক।

চম্পক সাহার শারীরিক অবস্থা সম্পর্কে তঁার স্ত্রী কণ্ঠশিল্পী রূপালী চম্পক জানান, চলতি বছরের জানুয়ারিতে কানাডা থেকে দেশে ফেরার পর ফেব্রুয়ারি মাসে চম্পক সাহা অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকদের পরামর্শে জানা যায়, দঁাতের মাড়িতে সংক্রমণের কারণে জটিলতা সৃষ্টি হয়ে সিস্ট হয়েছে। উন্নত চিকিৎসার জন্যে তঁাকে ঢাকার শ্যামলীতে অবস্থিত এলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, চম্পক সাহার একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন করতে প্রায় ১০ ঘণ্টা সময় লাগে। অস্ত্রোপচারের পর তঁাকে দুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তঁাকে রেডিওথেরাপি দেওয়া হয়।

বর্তমানে চম্পক সাহা চঁাদপুর শহরের প্রেস ক্লাব সড়কস্থ প্রসিদ্ধ মিষ্টি বিপণী ‘ওয়ান মিনিট’ সংলগ্ন নিজ বাসভবনে অবস্থান করছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন। যদিও খাবার গ্রহণে কিছুটা কষ্ট হচ্ছে এবং আগের মতো রুচি ফিরে আসেনি, তবুও তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন তঁার স্ত্রী।

চঁাদপুরের সংস্কৃতি অঙ্গনের শিল্পী, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীরা গুণী এই কণ্ঠশিল্পীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন। চম্পক সাহা ও তঁার পরিবারের পক্ষ থেকেও সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সংগীতের মঞ্চে ফিরে এসে তঁার প্রিয় শ্রোতাদের গান শোনাতে পারেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়