প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৩:০১
নজরুলবর্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের অনুষ্ঠানমালা
শিক্ষাপ্রতিষ্ঠানে জানা-অজানা নজরুল শীর্ষক লিফলেট বিতরণ
নজরুলবর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের দশ আয়োজনের নানা কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকাল থেকে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ‘জানা-অজানা নজরুল’ শীর্ষক লিফলেট বিতরণ করা হয়।
|আরো খবর
চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারীর সার্বিক তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক সুমন কুমার দত্তের সমন্বয়ে সোমবার সকাল থেকে ‘জানা-অজানা নজরুল’ শীর্ষক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের কামরাঙা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চাঁদপুর শহরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ, দ্বারকানাথ (ডিএন) হাইস্কুল, বিষ্ণুপুর ইউনিয়নের আমিরাবাদ গোলাম কিবরিয়া (জিকে) উচ্চ বিদ্যালয়, হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়, আক্কাস আলী রেলওয়ে একাডেমি, লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়, পীর মহসীন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়, লালপুর বালুধূম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহ্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
'জানা-অজানা নজরুল’ শীর্ষক লিফলেট বিতরণকালে সংগঠনের পক্ষে সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত নজরুলবর্ষে দশ আয়োজনের নানা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
উল্লেখ্য, নজরুলবর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের দশ আয়োজনের অংশ হিসবে মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে সেরা শিক্ষার্থী পুরস্কার প্রদান করা হবে।
ডিসিকে/ এমজেডএইচ








