প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪২
স্বাবলম্বী হওয়ার স্বপ্নে নতুন যাত্রা: রামগঞ্জে ৫ পরিবারে সেলাই মেশিন বিতরণ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার এসএইচটিসি ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে কর্মক্ষম-হতদরিদ্র ৫টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফব্রুয়ারি ২০২৬) দুপুরে ইন কোলাবরেশন উইথ চিটাগাং ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের (সিডব্লিউটি) অর্থায়নে সেলাই মেশিনগুলো বিতরণ করেন কেথুড়ী ফাজিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা সুলতান আহম্মেদ।
|আরো খবর
রামগঞ্জ ব্লাড ডোনারস্ ক্লাবের প্রতিষ্ঠাতা মো. ফারুক হোসেনের সঞ্চালনায় ও এসএইচটিসি ফাউন্ডেশনের উপদেষ্টা শামসুদ্দিন সেলিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মমিনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার গোলাম রহমান রাজিব, মো. মোরশেদ আলম, মাসুম বিল্লাহ শাহীন প্রমুখ।
ডিসিকে/এমজেডএইচ







