মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৯:৪৪

চাঁদপুর হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
চাঁদপুর হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (১৬ জুন ২০২৬) চাঁদপুরের কোর্ট স্টেশন এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে বাসি গ্রিল ও চাপ কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ এবং খাবার যথাযথভাবে ঢেকে না রাখার অপরাধে চাঁদপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে পরিশোধ করে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে। এ সময় বাসি গ্রিল ও চাপ ফেলে দেয়া হয়। নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়