শুক্রবার, ২২ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ১৯:৫৭

পুরাণবাজারে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭ জন আটক

স্টাফ রিপোর্টার।।
পুরাণবাজারে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭ জন আটক
পুরাণবাজারে থানা, ফাঁড়ি ও ডিবি পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযানের দৃশ্য।

চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে ৭ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকেলে পুরাণবাজার এলাকায় মাদক নির্মূলে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে চাঁদপুর মডেল থানা, ডিবি ও পুরাণবাজার ফাঁড়ি পুলিশ।

স্থানীয়দের দাবি, এলাকায় মাদক ও মোবাইল জুয়ার বিস্তার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ।

ওসি ফয়েজ আহমেদ জানান, অভিযান চলাকালে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৭ জনকে আটক করা হয়। পুরাণবাজার থেকে মাদক নির্মূল করতেই এই যৌথ অভিযান। যারা মাদকের সাথে জড়িত, তাদের এলাকায় থাকতে দেয়া হবে না। দেখামাত্রই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়