রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ২০:২৫

চাঁদপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও জরুরি সভা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও জরুরি সভা
দেশবিরোধী ষড়যন্ত্র, আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে চাঁদপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করছে।

দেশবিরোধী ষড়যন্ত্র, আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।

রোববার (২২ নভেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

চাঁদপুর জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি অ্যাড. নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের নেতৃত্বে মিছিলে অংশ নেন শাহজাহান কবির খোকা, মোস্তফা বন্দুকশী, শাহানুর বেপারী শানু ও পারভেজ আলম রবিনসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এর আগে বিকেলে দলীয় কার্যালয়ে দেশের সার্বিক পরিস্থিতি এবং যুবদলের কেন্দ্রীয় দিকনির্দেশনা ও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলা যুবদলের জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা যুবদলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের পাশাপাশি চাঁদপুর পৌর ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক, পৌরসভার ১৫টি ওয়ার্ড ও সদর উপজেলার ১৪টি ইউনিয়ন যুবদলের শীর্ষ পাঁচ নেতা (সুপার ফাইভ) এবং জেলার অন্যান্য উপজেলা ও পৌর যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়