রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪

চাঁদপুরে চার রোটারী ক্লাবের যৌথ উদ্যোগে বিশ্ব পোলিও দিবস উদযাপিত

উজ্জ্বল হোসাইন
চাঁদপুরে চার রোটারী ক্লাবের যৌথ উদ্যোগে বিশ্ব পোলিও দিবস উদযাপিত

বিশ্বজুড়ে পোলিও ভাইরাস সম্পূর্ণরূপে নির্মূলের লক্ষ্যে চাঁদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পোলিও দিবস। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় চাঁদপুর শহরের রোটারী ভবনের ডা. নূরুর রহমান কনফারেন্স হলে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

চাঁদপুরের চারটি স্বনামধন্য রোটারী ক্লাব—চাঁদপুর রোটারী ক্লাব, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব, হাজীগঞ্জ রোটারী ক্লাব ও চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের যৌথ উদ্যোগে এই যৌথ কর্মসূচি উদযাপন করা হয়।

সকালে চার ক্লাবের সদস্য, সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা চাঁদপুর রোটারী ভবনে সমবেত হন। অনুষ্ঠান শুরুর আগে অংশগ্রহণকারীরা বিশ্ব পোলিও দিবসের বিশেষ টি-শার্ট পরিধান করে একই সাজে সজ্জিত হন, যা আয়োজনে এক অনন্য একতার রূপ দেয়। এরপর ডা. নূরুর রহমান কনফারেন্স হলে ‘পোলিও নির্মূল ও রোটারীর ভূমিকা’ শীর্ষক আলোচনা  অনুষ্ঠিত হয়। চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটা. শাহেদুল হক মোর্শেদের সঞ্চালনায় সেমিনারে বক্তারা বিশ্বব্যাপী পোলিও নির্মূলে রোটারী ইন্টারন্যাশনালের ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, "রোটারী বিশ্বজুড়ে পোলিওমুক্ত পৃথিবী গড়ার যে নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছে, সেই সচেতনতার বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। রোটারিয়ানদের অর্থায়নে পরিচালিত এই কার্যক্রমের ফলেই আজ বিশ্বজুড়ে বহু দেশ পোলিওমুক্ত হতে পেরেছে। মানবতার স্বার্থে এই মহতী উদ্যোগের অংশ হতে পেরে আমরা গর্বিত।"

সেমিনারে বক্তব্য রাখেন ও আলোচনায় অংশ নেন রোটারী অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটা. ফরিদুল আলম নিউটন, রোটা. মহিউদ্দিন পলাশ, সাবেক সভাপতি রোটা. কাজী শাহাদাত, রোটা. ডা. এমজি ফারুক ভূঁইয়া, রোটা. সফিউদ্দিন আহমেদ, রোটা. অ্যাড. নূরুল আমিন খান আকাশ, রোটা. মো. মোস্তফা ফুল মিয়া, রোটা. মফিজ উদ্দিন সরকার, রোটা. জাফর আহমেদ, ডা. সাইফুল ইসলাম সোহেল, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটা. অ্যাড. পলাশ মজুমদার, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি রোটা. রাজিব মজুমদার, চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের সভাপতি বিজন কুমার পাল এবং হাজীগঞ্জ রোটারী ক্লাবের সভাপতি রোটা. আব্দুল কাইয়ুম।

আলোচনাশেষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি রোটারী ভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণশেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

কর্মসূচিতে চার রোটারী ক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সদস্যবৃন্দ, রোটার‌্যাক্ট এবং ইন্টার‌্যাক্ট ক্লাবের তরুণ সদস্যরা বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়