শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৪

চাঁদপুরে জন্মাষ্টমীর শোভাযাত্রায় সম্প্রীতি ও শান্তির বার্তা দিলেন হিন্দু মহাজোটের নেতারা

সংবাদদাতা।।
চাঁদপুরে জন্মাষ্টমীর শোভাযাত্রায় সম্প্রীতি ও শান্তির বার্তা দিলেন হিন্দু মহাজোটের নেতারা

ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি (জন্মাষ্টমী) উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে চাঁদপুর শহরজুড়ে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের নতুন বাজারস্থ শ্রীশ্রী গোপাল জিউ আখড়া মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন ও রথ নিয়ে অংশ নেন। শিশু-কিশোরদের শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার সাজে সুসজ্জিত অংশগ্রহণ র‍্যালিটিকে ভিন্ন মাত্রা দান করে।

র‍্যালিশেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন চাঁদপুর জেলা হিন্দু মহাজোটের আহ্বায়ক রঞ্জিত রায় চৌধুরী, যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর রায় দীপক, যুগ্ম সদস্য সচিব অমল কান্তি ধর, উপদেষ্টা রতন দাস ও সদর উপজেলা ছাত্র মহাজোটের আহ্বায়ক কান্ত দেবনাথসহ অন্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, "অধর্ম ও পাপ দূর করে ধরায় শান্তি ও সত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। সমাজে ন্যায় ও মানবতা প্রতিষ্ঠায় তাঁর শিক্ষণীয় আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক।" একই সাথে তারা আবহমান বাংলার ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় সামাজিক, ধর্মীয় ও হিন্দু মহাজোটের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ সহস্রাধিক ভক্ত উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়