প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৬:১২
হাজীগঞ্জে শুরু হয়েছে জুলাই মাসের টিসিবি পণ্য বিতরণ

হাজীগঞ্জ পৌরসভা এলাকায় জুলাই ২০২৬ মাসের টিসিবি পণ্য বিতরণের তারিখ ও সময়সূচী ঘোষণা করা হয়েছে। সেমতে মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) এবং ২৯ জুলাই (বুধবার) দুই দিনব্যাপী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্ধারিত স্থানে এই পণ্য সাশ্রয়ী মূল্যে বিতরণ করা হবে ।
|আরো খবর
পণ্য তালিকা ও মূল্য :
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের প্যাকেজে উপকারভোগীরা ৪৫৮ টাকায় মোট ৫টি পণ্য পাবেন । প্যাকেজটিতে রয়েছে : ২ কেজি মসুরি ডাল, ১ কেজি চিনি,
২ লিটার সয়াবিন তেল,
১টি বিউটি সোপ ও ১টি লন্ড্রি সোপ।বিতরণ সময়সূচি :
২৮ জুলাই, মঙ্গলবার :
ওয়ার্ড নং ০৬ :উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় (সকাল ৯:৩০--১০:৩০)।
ওয়ার্ড নং ০৯ : আলীগঞ্জ সেটেলমেন্ট অফিসের সম্মুখস্থ মাঠ (সকাল ১১:০০--দুপুর ১২:৩০)। ওয়ার্ড নং ০৭ ও ০৮ : হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজ (দুপুর ১:০০--বিকাল ৩:৩০)।
ওয়ার্ড নং ১০, ১১ ও ১২ : হাজীগঞ্জ ডিগ্রি কলেজ সংলগ্ন (বিকেল ৩:৩০--৫:৩০) ।*২৯ জুলাই, বুধবার : ওয়ার্ড নং ০৩ : খাটরা বিলওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ (সকাল ৯:০০--১০:৩০) । ওয়ার্ড নং ০১ ও ০২ :বলাখাল জে.এন. উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ মাঠ (সকাল ১০:৩০--দুপুর ১:৩০)। ওয়ার্ড নং ০৪ : আমিন মেমোরিয়াল হাই স্কুল মাঠ (দুপুর ১:৩০ - বিকাল ৩:৩০)। ওয়ার্ড নং ০৫ : মকিমাবাদ চিলড্রেন একাডেমি সম্মুখ মাঠ (বিকাল ৩:৩০--৫:০০)।
জরুরি নির্দেশনা ও যোগাযোগ : কর্তৃপক্ষ বিশেষভাবে জানিয়েছেন যে, শুধুমাত্র টিসিবি স্মার্ট কার্ডধারী ব্যক্তিরাই এই পণ্য সংগ্রহ করতে পারবেন । পণ্য বিতরণের দায়িত্বে থাকবেন ডিলার 'শহিদ মুদি স্টোর' (মোবাইল: ০১৯২৩-৪০৯৬৪৬)।
যে কোনো প্রয়োজনে পৌর নির্বাহী কর্মকর্তা (০১৭১১-৭৮৮৮৯৬), প্রশাসনিক কর্মকর্তা (০১৭১২-৭৬৫৭৪১) অথবা প্রধান সহকারীর (০১৮১৭-০৯৩৯০৭) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ।








