মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ২১:২৭

চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের উদ্যোগ

এই প্রথম চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ উপভোগ করলেন জাতীয় সংসদের অধিবেশন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
এই প্রথম চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ  উপভোগ করলেন জাতীয় সংসদের  অধিবেশন
জাতীয় সংসদ অধিবেশন উপভোগশেষে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ও চাঁদপুর-৫ আসনের সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের সাথে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী সহ প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

স্বাধীনতোত্তর এই প্রথম চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দকে জাতীয় সংসদের অধিবেশন উপভোগের সুযোগ করে দিলেন। তাঁর আমন্ত্রণে ও সার্বিক ব্যবস্থাপনায় সোমবার (১৩ জুলাই ২০২৬) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ ক্লাব সভাপতি সোহেল রুশদীর নেতৃত্বে জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেন।

এ সময় সংসদে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকার পর্বে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

IMG 20260714 WA0008(1)

ক্যাপসান: চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের উদ্যোগে চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দের জাতীয় সংসদ অধিবেশন উপভোগশেষে সংসদ প্লাজায় ফটোসেশন

জাতীয় সংসদের অধিবেশন উপভোগে অংশগ্রহণ করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, বি এম হান্নান, গিয়াস উদ্দিন মিলন ও এএইচএম আহসান উল্লাহ, সিনিয়র কার্যনির্বাহী সদস্য মুনির চীেধুরী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মির্জা জাকির, আল ইমরান শোভন ও কাদের পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, তালহা জুবায়ের, সাহিত্য প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, নির্বাহী সদস্য ফারুক আহম্মদ, মো. নেয়ামত হোসেন, সিনিয়র সদস্য আলম পলাশ, হাসান মাহমুদ, প্রেস ক্লাবের সদস্য রাশেদ শাহরিয়ার পলাশ ও আল আমিন হোসাইন।

চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দকে জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ তৈরি করে দেওয়ায় চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। এক প্রতিক্রিয়ায় জনাব সোহেল রুশদী বলেন, এই প্রথম জাতীয় সংসদের অধিবেশন ভিজিট করলো চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এই সুযোগ তৈরি করে দেওয়ায় আমি চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়