মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০১:২১

অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে পুলিশের কঠোর অভিযান

মাঠে নামলেন এসপি মিজানুর রহমান

আব্দুল্লাহ আল মামুন
মাঠে নামলেন এসপি মিজানুর রহমান
চাঁদপুর শহরে অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।

চাঁদপুর শহরের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। সোমবার (১৩ জুলাই ২০২৬) সকালে চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এই অভিযান পরিচালিত হয়।

শহরের প্রাণকেন্দ্র ওয়্যারলেস মোড়ে ট্রাফিক কার্যক্রম তদারকিসরাসরি অভিযানে অংশ নেন পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর। একই সময়ে শহরের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কালীবাড়ি মোড়ে অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান, যার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর।

অভিযানের মূল লক্ষ্য ও কার্যক্রম :

অভিযানকালে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহন এবং লাইসেন্সবিহীন অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়। শুধু জরিমানা বা আইনি ব্যবস্থা নয়, বরং চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে মাঠ পর্যায়ে দিকনির্দেশনা প্রদান করেন দায়িত্বরত কর্মকর্তারা। সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করাই ছিল এই বিশেষ অভিযানের মূল উদ্দেশ্য।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিআই (এডমিন), শহর ও যানবাহন শাখা, চাঁদপুর; চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন ও মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা।

নাগরিকদের প্রতিক্রিয়া :

দীর্ঘদিন ধরে অবৈধ অটোরিকশার আধিক্যে শহরে যানজট তীব্র আকার ধারণ করেছিলো, যা সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চাঁদপুরবাসী। নিয়মিত এই অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়ে স্থানীয়রা জানান, সড়কে শৃঙ্খলার স্বার্থে প্রশাসনকে আরও কঠোর অবস্থানে দেখতে চান তারা।

পুলিশ প্রশাসনের বক্তব্য :

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, "জনসাধারণের নিরাপদ চলাচলযানজটমুক্ত চাঁদপুর গড়াই আমাদের অঙ্গীকার। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই অভিযান কেবল আজ নয়, বরং চাঁদপুর শহরকে যানজটমুক্ত রাখতে ধারাবাহিকভাবে চলমান থাকবে।"

সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এই উদ্যোগ পুরো জেলাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়