প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৪:২০
প্রসন্নকাপ উবি'র এডহক কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন সরকার

|আরো খবর
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. মোয়াজ্জেম হোসেন সরকার। কমিটির অন্যরা হলেন : পদাধিকার বলে সদস্য সচিব প্রধান শিক্ষক শ্রী নিবাস চন্দ্র ঘোষ, শিক্ষক প্রতিনিধি মো. মিজানুর রহমান ও অভিভাবক সদস্য মো. সোহেল রানা।
উল্লেখ্য, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রবিধানমালা ২০২৪ অনুসারে কমিটি গঠনের তারিখ থেকে আগামী ৬ মাসের জন্যে এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন সরকার জানান, আমাদের অভিভাবক মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন মহোদয়ের নিকট কৃতজ্ঞতা জানাই। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করছি। পড়ালেখার মানোন্নয়নের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক উন্নয়নে আমি কাজ করবো। কিশোর গ্যাং ও মাদকমুক্ত বিদ্যালয়ের পরিবেশ নিশ্চিত করতে সকলের মতামত ও পরামর্শ নিয়ে কাজ করবো।
নবগঠিত কমিটির সভাপতি সোমবার (১৩ জুলাই ২০২৬) সকালে বিদ্যালয় পরিদর্শনে আসলে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি পারভেজুর রহমান নবী, যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন শিপন, যুবদল নেতা আল-আমিন প্রধান, ছাত্রদল নেতা শামীম প্রধান, আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।








