সোমবার, ২৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ মে ২০২৬, ২২:৪৫

রামিসাসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মহামায়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জসীমউদ্দীন হৃদয়
রামিসাসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মহামায়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রামিসাসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে মহামায়ায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে ২০২৬) বিকেলে মহামায়া সম্মিলিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস ও সদর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি এস আবু তাহের (খোকন), ৯নং ওয়ার্ড মেম্বার কবির হোসেন (রনি), সাংবাদিক ও ব্যবসায়ী জসীমউদ্দীন (হৃদয়), রুমন হাজী, আরজু আহমেদ (ফুটন), ওয়াসিম হাজী, আসমাতুল্লাহ হাজী, জুয়েল হাজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেকে এলাহি। এছাড়া

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী, যুবসমাজ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, রামিসার মতো নিষ্পাপ শিশুদের ওপর নির্যাতন পুরো জাতিকে ব্যথিত করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর ভূমিকা কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সামাজিক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়