শনিবার, ২৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ২০:২৪

শিশু রামিসা হত্যার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো শরীয়া আইনের বিকল্প নেই

--------------মাও. কেএম ইয়াসিন রাশেদসানী

প্রেস বিজ্ঞপ্তি।।
শিশু রামিসা হত্যার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো শরীয়া আইনের বিকল্প নেই

ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার বিশেষ শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) বিকেলে উপজেলা কার্যালয়ে বিশেষ এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ ও সদস্য মাওলানা রাসেল সাঈদ। অনুষ্ঠানে সেক্রেটারি পদে থাকা ডালিম চৌধুরী প্রবাসে চলে যাওয়ায় শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে সেশনের বাকি সময়ের জন্যে জয়েন্ট সেক্রেটারি আশিকুর রহমানকে সেক্রেটারি ও প্রচার সম্পাদক মাইনুদ্দীন সুজনকে জয়েন্ট সেক্রেটারি হিসেবে নাম ঘোষণা করেন প্রধান অতিথি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অত্যন্ত লোমহর্ষক ও বিকৃত মানসিকতা থেকে আমাদের মেয়ে শিশু রামিসাকে হত্যা করা হয়েছে। এ ঘটনা প্রমাণ করে শিশু নির্যাতন বন্ধে শরীয়া আইনের বিকল্প নেই। তিনি শরীয়া আইন বাস্তবায়নের সুফল গণমানুষের কর্ণকুহরে পৌঁছে দেয়ার জন্যে তৃণমূলে ব্যাপক কাজ সৃষ্টির আহ্বান জানান। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, দ্বীনি সংগঠন ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়