প্রকাশ : ০৩ মে ২০২৬, ২১:২০
চাঁদপুর সদর মডেল থানায় বার্ষিক পরিদর্শনে জেলা পুলিশ সুপার

চাঁদপুর সদর মডেল থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)।
|আরো খবর
রোববার (৩ মে ২০২৬) সকালে পুলিশ সুপার থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
পুলিশ সুপার সদর মডেল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সকে থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন। তিনি তাদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনেন ও বিধি মোতাবেক ব্যবস্থাগ্রহণের আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে থানার সকল রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. মাহির আসেফ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সদর মডেল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।







