প্রকাশ : ১১ মে ২০২৬, ২১:৪৬
তারেক রহমানের আগমনে লক্ষ্মীপুর ইউনিয়নে মিছিল

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুরে আগমন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন তাঁতীদলের উদ্যোগে সোমবার (১১ মে ২০২৬) বিকেলে বহরিয়া বাজারে স্বাগত মিছিলের কর্মসূচি পালিত হয়েছে।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত গাজী, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব সোহেল মাঝি, শিহাব, সুমন শেখ, রাসেল, ফয়সাল মিজি, শেখ পাভেল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সভাপতি মো. সুরুজ ভূঁইয়া, ইদ্রিস ব্যাপারীসহ স্থানীয় নেতা-কর্মীরা।
এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ব্যানার, স্বাগত বার্তা ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
নেতৃবৃন্দ জানান, দেশ ও জনগণের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে—এই প্রত্যাশা থেকেই তাদের এ আয়োজন। নেতা-কর্মীরা তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের উন্নয়ন কামনা করেন।








