শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ২২:১২

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রামগঞ্জের এক প্রবাসীর মৃত্যু

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রামগঞ্জের এক প্রবাসীর মৃত্যু

কাজশেষে বাসার ফেরার পথে সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মহসিন (৩৮) নামের এক প্রবাসীর।

জীবিকার তাগিদে প্রায় ছয় বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মহসিন। পরিবারের স্বপ্ন পূরণে প্রবাস জীবনের সংগ্রাম চলছিলো তার। কিন্তু সেই স্বপ্ন থেমে গেলো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়।

বুধবার (১ জুলাই ২০২৬) স্থানীয় সময় বিকেল ৪ টায় সৌদি আরবের দাম্মাম শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

জানা যায়, কোম্পানির কাজশেষে বাসায় ফেরার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হন মহসিন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মহসিন রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সিরুন্দী গ্রামের বেপারী বাড়ির মনির হোসেনের ছেলে। মহসিনের বাবা মনির হোসেন ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সাংবাদিকদের।

তার আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে বিরাজ করছে শোকের মাতম। কর্মরত অবস্থায় এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়