শনিবার, ০৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৮:৪৩

ছোটখাট সমস্যার তাৎক্ষণিক সমাধানের সামর্থ্য কি নেই চাঁদপুর পৌরসভার?

অনলাইন ডেস্ক
ছোটখাট সমস্যার তাৎক্ষণিক সমাধানের সামর্থ্য কি নেই চাঁদপুর পৌরসভার?

চাঁদপুর শহরের বিপণীবাগে পৌর সুপার মার্কেটের টয়লেটের ময়লার দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে। জানা যায়, মার্কেটের টয়লেট থেকে ময়লা সরাসরি বের হয়ে রাস্তায় চলে আসছে। এতে করে মার্কেটের ব্যবসায়ী ও বিপণীবাগ বাজারের ব্যবসায়ী, ক্রেতা এবং এদিক দিয়ে যাতায়াতকারী লোকজনের চরম ভোগান্তি হচ্ছে। ময়লার পানির ওপর দিয়েই চলাচল করতে হচ্ছে। এ ব্যাপারে এসআর ফার্মারের স্বত্বাধিকারী দীপক রায় বলেন, টয়লেট থেকে ময়লাসহ পানি বের হয়ে রাস্তায় চলে আসছে। ময়লার গন্ধে দোকানে বসতে পারি না। এমনটি জেনেও অনেকে ময়লা পানির ওপর দিয়ে চলাচল করছে। এ ব্যাপারে ক্রেতা সাখাওয়াত, সেলিম পাটোয়ারী, সিদ্দিক ও সিরাজ বলেন, মার্কেটের টয়লেট থেকে ময়লা সরাসরি বের হয়ে রাস্তায় চলে আসছে। দুর্গন্ধে এখান দিয়ে চলাচল করা যাচ্ছে না। এ ব্যাপারে মার্কেটের সভাপতি ডা. সফিউল্লাহ বলেন, বিষয়টি পৌর কর্তৃপক্ষকে অবহিত করেছি। তারা ব্যবস্থা নেয়নি। এখন আবার তাদেরকে জানানো হবে। চাঁদপুর পৌরসভার কনজারভেন্সি ও স্যানিটেশন বিভাগ অনেক সমৃদ্ধ বলে আমরা জানি। তাদের পক্ষে চাঁদপুর শহরের প্রসিদ্ধ পৌর বিপণীবাগ মার্কেটের টয়লেট সংক্রান্ত উদ্ভূত সমস্যা সমাধান খুব কঠিন ও ব্যয়বহুল কাজ বলে আমরা মনে করি না। তারপরও কেন বিলম্ব হচ্ছে?Ñপৌরসভার সামর্থ্যের অভাব, সংশ্লিষ্ট কর্মকর্তার উদাসীনতা, তদারকির অভাব, না অন্য কারণ?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়