মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৪

ফরিদগঞ্জের সুবিদপুরে নিম্নমানের ইট দিয়ে হচ্ছে রাস্তার সলিংয়ের কাজ, জনতা বিক্ষুব্ধ

এমরান হোসেন লিটন
ফরিদগঞ্জের সুবিদপুরে নিম্নমানের ইট দিয়ে হচ্ছে রাস্তার সলিংয়ের কাজ, জনতা বিক্ষুব্ধ

ফরিদগঞ্জে সরকারি অর্থায়নে জনগুরুত্বপূর্ণ সড়কের কাজ হচ্ছে নিম্নমানের ইট দিয়ে। প্রকল্পের সভাপতি স্থানীয় চেয়ারম্যান হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করছে না। উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সোনাচো গ্রামের বেপারী বাড়ির সড়কের কাজে নিম্নমানের ইট ব্যবহারের এই অভিযোগ উঠেছে।

উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেপারী বাড়ি থেকে বাসারা মদিনা বাজার অভিমুখী সড়কে এলজিইডির ভূমি উন্নয়ন প্রকল্প এর কাজের এই অংশের তদারকির দায়িত্ব পান ৩নং সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন। তিনি স্থানীয় চেয়ারম্যান হওয়ায় নিম্নমানের কাজ করলেও ভয়ে কেউ প্রতিবাদ করতে পারছে না। এলাকার মানুষের ব্যাপক অসুবিধার কথা চিন্তা করে ফরিদগঞ্জ এলজিইডি অফিস এখানে এই রাস্তার জন্যে ১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে ইটের সলিংয়ের কাজের বরাদ্দ দেন।

এ ব্যাপারে সঠিকভাবে তথ্য জানতে প্রকল্পের সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, আমরা যেটুকু জেনেছি আমাদের এ এলাকার জীবনমান উন্নয়নের কথা চিন্তা করে ফরিদগঞ্জ উপজেলার এলজিইডি অফিস আমাদের এই রাস্তার জন্যে ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়। কিন্তু স্থানীয় চেয়ারম্যান আমাদেরকে বলেছে, তার নিজের ব্যক্তিগত উদ্যোগেই এই রাস্তার কাজ করে দিচ্ছেন। তারা বলেন, তাদের এই রাস্তার কাজে স্থানীয় চেয়ারম্যান বেলায়েত হোসেন সর্বসাকুল্যে ৬ হাজার ইট দিয়েছেন। যা একেবারেই নিম্নমানের। এছাড়া পুরো কাজের জন্যে তিনি আমাদের এখানে ১শ' ৫০ ফুট বালু দিয়েছেন। কোনোরকম শ্রমিকের খরচ দেয়া হয় না বলে তারা জানান। তারা আরো জানান, তাদের নিজস্ব পুকুর, ডোবা ইজারার টাকা এবং বাড়ির এজমালি টাকা খরচ করে রাস্তার কাজ শেষ করেন। তারা আরো বলেন, রাস্তার কাজের সময় কোনো কর্মকর্তা এই রাস্তার তদারকিতে আসেন না। যদি এলজিইডি হতে কোনো কর্মকর্তা আমাদের এই রাস্তাটি তদারকি করতো তাহলে রাস্তার কাজ ঠিকই ভালো হতো বলে তারা জানান।

ফরিদগঞ্জ উপজেলা এলজিইডি অফিসের সাথে যোগাযোগ করা হলে এই রাস্তায় ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ এসেছে বলে তারা নিশ্চিত করেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়