বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ২২:১৭

শ্রমিক নেতা বাবুল মিজির বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

শাহরাস্তি ব্যুরো
শ্রমিক নেতা বাবুল মিজির বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
ছবি :চালক মো. ইয়াসির

চাঁদপুর জেলা শ্রমিক সংগঠনের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সোস্যাল মিডিয়ায় লাইভ ভিডিও দেয়া এক চালকের বক্তব্য নিয়ে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। চাঁদপুর-ঢাকা রূটে চলাচলকারী আল আরাফাহ বাস সার্ভিসের চালক মো. ইয়াসির তার ফেসবুক পেজে লাইভে এসে বলেন, “চান্দাবাজের শহরে আপনাকে স্বাগতম” শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় আমাদের কয়েকটি বাস তিনদিন ধরে আটকে রাখা হয়েছে

ভিডিওতে তিনি দাবি করেন, চাঁদপুর শ্রমিক সংগঠনের নেতা বাবুল মিজিকে পাঁচ লাখ টাকা চাঁদা না দেয়ায় বাসগুলো ছাড়ানো হচ্ছে না। চাঁদা দিলে গাড়ি ছাড়বে, না দিলে এখানেই থাকতে হবে। তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ মামলা নিতে রাজি হয়নি এবং এটিকে সাংগঠনিক বিষয় বলে দায় এড়িয়ে গেছে। ৫২ সেকেন্ডের ভিডিও প্রকাশের পর এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার সাথে সম্পৃক্ত শ্রমিক নেতা বাবুল মিজির কাছে জানতে চাইলে তিনি বলেন, এটি সমাধান হয়ে গেছে, ঐ ছেলে মিথ্যা কথা বলেছে। পরবর্তীতে সে ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করেছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনিপুলিশ মামলা নেয়নি—বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়