রবিবার, ৩১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩১ মে ২০২৬, ১৪:০১

চাঁদপুরে লঞ্চঘাট পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান

নৌপথের পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করবে সরকার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
নৌপথের পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করবে সরকার

নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, লঞ্চঘাটের পন্টুনগুলো আধুনিকায়ন এবং নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ সচল ও নাব্য রাখা গেলে দেশের নৌপরিবহনের পুরানো ঐতিহ্য ফিরে আসবে। এর সুফল ভোগ করবে সাধারণ জনগণ।

রোববার (৩১ মে ২০২৬) সকালে চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শনশেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা যদি লঞ্চঘাটের পন্টুনগুলো আধুনিকায়ন করতে পারি এবং ড্রেজিংয়ের মাধ্যমে নদীপথগুলো সচল রাখতে পারি, তাহলে নৌপথ আবারও মানুষের আস্থার বাহনে পরিণত হবে। আমরা চাই নৌপথ তার হারানো ঐতিহ্য ফিরে পাক।

শতবর্ষী স্টিমারগুলোর বিষয়ে তিনি বলেন, পুরানো স্টিমারগুলো বারবার মেরামত করা হয়েছে। বর্তমানে একটি সচল থাকলেও বাকি স্টিমারগুলো নৌপথে চলাচলের জন্যে উপযোগী নয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হয়। তবে এসব ঐতিহ্যবাহী স্টিমারকে বিকল্পভাবে কীভাবে কাজে লাগিয়ে জনসেবা নিশ্চিত করা যায় সে বিষয়েও আমরা চিন্তা করছি।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপদ ও নির্ভরযোগ্য যাতায়াত নিশ্চিত করতে নৌ মন্ত্রণালয় কাজ করে যাবে। নৌপথকে আবারও জনগণের আস্থার বাহন হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, সদস্য প্রকৌশলী রকিবুল ইসলাম তালুকদার, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম। এছাড়া আরো উপস্থিত ছিলেন চাঁদপুর বিআইডব্লিউটিএ'র উপ-পরিচালক মো. কামরুজ্জামান, পরিবহন কর্মকর্তা বাবুলাল বৈদ্য, সিপিএস সবুর খান, প্রকৌশলী নজরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীসহ লঞ্চঘাট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়