প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ২০:০৮
অ্যাড. সেলিম আকবরের মায়ের ৪২তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল

চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাড. সেলিম আকবরের মা মরহুমা সালেহা খাতুনের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সোমবার (১৩ জুলাই ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডস্থ তাঁর নিজ বাসভবনে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া স্থানীয় বিভিন্ন মসজিদে বাদ আসর মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডিসি অফিস সংলগ্ন চেয়ারম্যানঘাটা বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকার। মিলাদ ও কিয়াম পরিচালনা করেন হাফেজ মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাড. সেলিম আকবর, আনোয়ারা-মতিউর মডেল মাদরাসার পরিচালক মাওলানা মো. আবদুর রহমান গাজী, মুন্সি আবদুর রহমান জামে মসজিদের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মো. মজিবুর রহমান, হাফেজ মো. আতিক উল্লাহ, মাওলানা মো. মাহবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবররুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, মরহুমা সালেহা খাতুন ১৯৮৪ সালের ১৩ জুলাই ইন্তেকাল করেন। তাঁর স্বামী ভাষাসৈনিক ও বিশিষ্ট আইনজীবী অ্যাড. আবুল ফজল ২০১০ সালের ১১ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন।
ছবির ক্যাপশন:
অ্যাড. সেলিম আকবরের মায়ের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করছেন চেয়ারম্যানঘাটা বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকার।








