বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১

বারডেমের মহাপরিচালক হলেন চাঁদপুরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. নাছির উদ্দিন

উজ্জ্বল হোসাইন
বারডেমের মহাপরিচালক হলেন চাঁদপুরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. নাছির উদ্দিন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বারডেম জেনারেল হাসপাতালের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁদপুর জেলার কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দীন আহমেদ।  বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক নোটিসের মাধ্যমে এই দায়িত্বপ্রাপ্তির তথ্য নিশ্চিত করা হয়েছে।  ২০২৬ সালের ১৪ সেপ্টেম্বর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে দায়িত্ব পালন করছেন।

চিকিৎসা সেবা ও স্বাস্থ্য প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দীন আহমেদ বারডেমের নতুন শীর্ষ পদে আসীন হওয়ার আগে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক এবং পরিচালক (হাসপাতাল ও লজিস্টিক সার্ভিসেস) হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।  বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা করে (আর্মি মেডিকেল কোর) দেশ ও বিদেশে বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পদে নিয়োজিত থাকার এক উজ্জ্বল রেকর্ড রয়েছে তাঁর। এছাড়া তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে প্রশাসনিক দক্ষতায় বিশেষ অবদান রেখেছেন।

ডা. নাছির উদ্দিন আহমেদের এই অর্জনে গর্বিত তাঁর জন্মভূমি চাঁদপুর।  তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী বলাখাল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান।  পারিবারিক আবহেই তিনি পেয়েছেন মানবিক ও জনসেবামূলক শিক্ষার দীক্ষা; তিনি হাজীগঞ্জ আসনের প্রাক্তন সংসদ সদস্য (এমপি) প্রয়াত ডা. আবদুস সাত্তারের জ্যেষ্ঠ পুত্র।

বারডেম জেনারেল হাসপাতালে তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তিকে ডায়াবেটিক রোগীদের আধুনিক চিকিৎসা নিশ্চিতকরণ ও সার্বিক চিকিৎসাসেবার গুণগত মানোন্নয়নে একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট সবাই।  স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট ব্যক্তিরা চাঁদপুরের গৌরবময় এই কৃতী সন্তানের জন্য শুভ কামনা প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়